ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

সাম্প্রতিক অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় প্লাবিত ঢাকার বিভিন্ন এলাকার পানিবন্দি ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গুলশান সোসাইটি। মঙ্গলবার (১৪ জুলাই) সোসাইটির উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক খাদ্যসংকট লাঘবের উদ্দেশ্যে এ মানবিক সহায়তা কর্মসূচি পরিচালিত হয়। খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব মজিবুর রহমান মৃধা এবং সোসাইটির অন্যান্য সদস্যরা। খাবার বিতরণকালে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ‘বন্যার কারণে বিপুলসংখ্যক মানুষ বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। এই সংকটময় সময়ে অভুক্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নাগরিক ও নৈতিক দায়িত্ব। গুলশান সোসাইটি সবসময় সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘পানিবন্দি মানুষের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তাদের এই কষ্ট কিছুটা লাঘব করতে। সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

সাম্প্রতিক অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় প্লাবিত ঢাকার বিভিন্ন এলাকার পানিবন্দি ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গুলশান সোসাইটি। মঙ্গলবার (১৪ জুলাই) সোসাইটির উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক খাদ্যসংকট লাঘবের উদ্দেশ্যে এ মানবিক সহায়তা কর্মসূচি পরিচালিত হয়। খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব মজিবুর রহমান মৃধা এবং সোসাইটির অন্যান্য সদস্যরা।

খাবার বিতরণকালে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ‘বন্যার কারণে বিপুলসংখ্যক মানুষ বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। এই সংকটময় সময়ে অভুক্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নাগরিক ও নৈতিক দায়িত্ব। গুলশান সোসাইটি সবসময় সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘পানিবন্দি মানুষের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তাদের এই কষ্ট কিছুটা লাঘব করতে। সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনকেও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

গুলশান সোসাইটির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে সুশৃঙ্খলভাবে পানিবন্দি মানুষের হাতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং ক্ষতিগ্রস্ত মানুষ স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তাদের মানবিক সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow