ঢাকার ১৬ স্থানে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্পষ্টে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।  ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে শনিবার (৩০ মে) এই কর্মসূচি পালন করা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর ১৫টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় অফিস সামনেসহ মোট ১৬টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান।  এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবীদের আয়োজনে প্রতিবছরের মতো এবছরও মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হবে।  নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী পরিষদের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকার ১৬ স্থানে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্পষ্টে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। 

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে শনিবার (৩০ মে) এই কর্মসূচি পালন করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর ১৫টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় অফিস সামনেসহ মোট ১৬টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান। 

এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবীদের আয়োজনে প্রতিবছরের মতো এবছরও মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হবে। 

নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী পরিষদের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow