ঢাকাসহ ৫ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের মোট ৫টি সিটি করপোরেশন নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  রোববার (২৯ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।  ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেনে লড়বেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে এনসিপির মনোনীত প্রার্থী জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে মোবাশ্বের আলীকে। এদিকে, আগামী ৬ মাসের মধ্যে সিটি করপোরেশন নির্বাচনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনসহ ৫ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  রোববার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান দলটির সদস্য সচিব আখত

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির
রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের মোট ৫টি সিটি করপোরেশন নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  রোববার (২৯ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।  ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেনে লড়বেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে এনসিপির মনোনীত প্রার্থী জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে মোবাশ্বের আলীকে। এদিকে, আগামী ৬ মাসের মধ্যে সিটি করপোরেশন নির্বাচনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনসহ ৫ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  রোববার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।  এনসিপির দাবিগুলো হলো, আগামী ৬ মাসের মধ্যে সব স্তরের স্থানীয় নির্বাচন আয়োজন করা; উপজেলা পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ না দেওয়া; নতুন সরকার গঠনের পর যেসব প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের নির্বাচন থেকে বিরত রাখা; সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন আয়োজন করা এবং স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow