ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি
মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রোববার (২১ জুন) বিকেলে থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় এই বৃষ্টিপাত রাতেও অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামীকাল সোমবার দুপুরের পর আবার বৃষ্টি হতে পারে। সন্ধ্যায় আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, \'মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে বেশি সক্রিয়। ফলে ওদিকে বৃষ্টি হচ্ছে। দেশের মধ্যাঞ্চলে হালকা সক্রিয় ফলে ঢাকাসহ আশপাশে প্রতিদিন বৃষ্টি না হলেও ২-১ দিন পর হচ্ছে। বিচ্ছিন্নভাবে এমন বৃষ্টিপাত হতে থাকবে। তিনি বলেন, গত দুদিন ঢাকায় অনেক গরম ছিল। বর্ষাকালে বৃষ্টি হলে আবহাওয়া সহনশীল থাকে। নতুবা ভ্যাপসা গরম অনুভূত হয়। এদিকে আগামীকাল সোমবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আরএএস/জেএইচ
মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রোববার (২১ জুন) বিকেলে থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় এই বৃষ্টিপাত রাতেও অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামীকাল সোমবার দুপুরের পর আবার বৃষ্টি হতে পারে।
সন্ধ্যায় আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, 'মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে বেশি সক্রিয়। ফলে ওদিকে বৃষ্টি হচ্ছে। দেশের মধ্যাঞ্চলে হালকা সক্রিয় ফলে ঢাকাসহ আশপাশে প্রতিদিন বৃষ্টি না হলেও ২-১ দিন পর হচ্ছে। বিচ্ছিন্নভাবে এমন বৃষ্টিপাত হতে থাকবে।
তিনি বলেন, গত দুদিন ঢাকায় অনেক গরম ছিল। বর্ষাকালে বৃষ্টি হলে আবহাওয়া সহনশীল থাকে। নতুবা ভ্যাপসা গরম অনুভূত হয়।
এদিকে আগামীকাল সোমবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরএএস/জেএইচ
What's Your Reaction?