ঢাবি আইবিএ ও বেক্সিমকো ফার্মার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির মধ্যে ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শীর্ষক একটি এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রধান অপারেটিং কর্মকর্তা রাব্বুর রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন আইবিএর এসিপিবিএ প্রোগ্রামের মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রধান অপারেটিং কর্মকর্তা রাব্বুর রেজা এবং প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব এইচআর এম এ আরশাদ ভূঁইয়া। বক্তারা বলেন, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা দক্ষ মানবসম্পদ গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। এই উদ্যোগ দেশের ফার্মাসিউটিক্যাল খাতের জন্য যুগোপযোগী ও দক্

ঢাবি আইবিএ ও বেক্সিমকো ফার্মার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির মধ্যে ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শীর্ষক একটি এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রধান অপারেটিং কর্মকর্তা রাব্বুর রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইবিএর এসিপিবিএ প্রোগ্রামের মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রধান অপারেটিং কর্মকর্তা রাব্বুর রেজা এবং প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব এইচআর এম এ আরশাদ ভূঁইয়া।

বক্তারা বলেন, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা দক্ষ মানবসম্পদ গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। এই উদ্যোগ দেশের ফার্মাসিউটিক্যাল খাতের জন্য যুগোপযোগী ও দক্ষ পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সমঝোতা স্মারকের আওতায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তাদের জন্য ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ। কর্মসূচির মাধ্যমে ওষুধশিল্পে কর্মরত কর্মকর্তাদের ব্যবসায় প্রশাসন, নেতৃত্ব, ব্যবস্থাপনা এবং ফার্মাসিউটিক্যাল ব্যবসা বিষয়ে আধুনিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেতৃত্ব ও ব্যবস্থাপনা সক্ষমতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।

আয়োজকরা জানান, প্রতিটি ব্যাচের প্রশিক্ষণের মেয়াদ হবে প্রায় ছয় মাস। এ সময় মোট ৪০টি সেশনে প্রায় ১২০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। দুই বছর মেয়াদে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চারটি ব্যাচ পরিচালিত হবে এবং প্রতিটি ব্যাচে ৪০ থেকে ৪৫ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণের সুযোগ পাবেন।

প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষকদের পাশাপাশি ফার্মাসিউটিক্যাল শিল্পখাতের অভিজ্ঞ জ্যেষ্ঠ নির্বাহীরা রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। লেকচার, কেস স্টাডি, গ্রুপ এক্সারসাইজ, কর্মশালা ও উপস্থাপনার সমন্বয়ে পরিচালিত এই কোর্স সফলভাবে সম্পন্নকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে সনদ প্রদান করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow