ঢাবি গ্রন্থাগারে ৩দিনব্যাপী পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাণ্ডুলিপি বিষয়ক ৩দিনব্যাপী কর্মশালা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের ই-জোনে শুরু হয়েছে| মঙ্গলবার (৫ মো) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপ-গ্রন্থাগারিক সাদিয়া আফরিন স্বাগত বক্তব্য দেন। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) প্রবন্ধ উপস্থাপন করেন। সহকারী গ্রন্থাগারিক তাসলিমা আক্তার অনুষ্ঠান সঞ্চালন করেন। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পাণ্ডুলিপিসমূহ যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব পাণ্ডুলিপি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানভান্ডারকে সর্বদা সমৃদ্ধ করবে। দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি এসব পাণ্ডুলিপির পাঠোদ্ধার ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, কলা অনুষদভুক্ত ৯টি বিভাগের ৫১জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।

ঢাবি গ্রন্থাগারে ৩দিনব্যাপী পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাণ্ডুলিপি বিষয়ক ৩দিনব্যাপী কর্মশালা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের ই-জোনে শুরু হয়েছে|

মঙ্গলবার (৫ মো) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপ-গ্রন্থাগারিক সাদিয়া আফরিন স্বাগত বক্তব্য দেন। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) প্রবন্ধ উপস্থাপন করেন। সহকারী গ্রন্থাগারিক তাসলিমা আক্তার অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পাণ্ডুলিপিসমূহ যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব পাণ্ডুলিপি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানভান্ডারকে সর্বদা সমৃদ্ধ করবে। দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি এসব পাণ্ডুলিপির পাঠোদ্ধার ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, কলা অনুষদভুক্ত ৯টি বিভাগের ৫১জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow