ঢাবি শিক্ষার্থী নিখোঁজের দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার পর থেকে তার সঙ্গে পরিবারের সদস্য, সহপাঠী ও বন্ধুদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে। ডাকসুর সাবেক ভিপি প্রার্থী শামীম হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. মাহবুব হাসান (দৃষ্টান্ত)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫৫ ব্যাচ) ইইই বিভাগের শিক্ষার্থী এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী। পোস্টে উল্লেখ করা হয়, শনিবার সন্ধ্যায় নতুন একটি টিউশনে যাওয়ার উদ্দেশ্যে তিনি মালিবাগের দিকে রওনা হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তিনি এখনো হলে ফেরেননি এবং বাসাতেও পৌঁছাননি বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে পোস্টটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার পর থেকে তার সঙ্গে পরিবারের সদস্য, সহপাঠী ও বন্ধুদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে।
ডাকসুর সাবেক ভিপি প্রার্থী শামীম হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. মাহবুব হাসান (দৃষ্টান্ত)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫৫ ব্যাচ) ইইই বিভাগের শিক্ষার্থী এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী।
পোস্টে উল্লেখ করা হয়, শনিবার সন্ধ্যায় নতুন একটি টিউশনে যাওয়ার উদ্দেশ্যে তিনি মালিবাগের দিকে রওনা হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তিনি এখনো হলে ফেরেননি এবং বাসাতেও পৌঁছাননি বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থীর সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে পোস্টটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
What's Your Reaction?