ঢাবি শিক্ষার্থী পাভেলকে মারধর বিচ্ছিন্ন ঘটনা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করা ‘বিচ্ছিন্ন ঘটনা’। এটি মব নয়।’” সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মব-সংক্রান্ত বিষয় নিয়ে তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশ থেকে মব চিরতরে বন্ধ হবে। এটাকে বাংলাদেশে আর প্রবেশ করতে দেওয়া হবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। কোনো অপরাধী বা সন্ত্রাসীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘হাদি হত্যায় সম্পৃক্ততার অভিযোগে ভারতে গ্রেপ্তার ২ আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য জোর তৎপরতা চালানো হবে।’ এর আগে সোমবার ভোরে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শাহবাগ থানার সামনে ফেলে রেখে আসা হয়।

ঢাবি শিক্ষার্থী পাভেলকে মারধর বিচ্ছিন্ন ঘটনা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করা ‘বিচ্ছিন্ন ঘটনা’। এটি মব নয়।’” সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মব-সংক্রান্ত বিষয় নিয়ে তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশ থেকে মব চিরতরে বন্ধ হবে। এটাকে বাংলাদেশে আর প্রবেশ করতে দেওয়া হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। কোনো অপরাধী বা সন্ত্রাসীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘হাদি হত্যায় সম্পৃক্ততার অভিযোগে ভারতে গ্রেপ্তার ২ আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য জোর তৎপরতা চালানো হবে।’

এর আগে সোমবার ভোরে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শাহবাগ থানার সামনে ফেলে রেখে আসা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow