ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য দুটি মশক-নিরোধক ফগার মেশিন বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোারেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মঙ্গলবার বিকেলে হল প্রশাসনের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে ফগার মেশিন হস্তান্তর করেন। গত ১৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বানে ডিএসসিসি প্রশাসক হল দুটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হলে বিদ্যমান জলাবদ্ধতা পর্যবেক্ষণের পাশাপাশি মশক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ফগার মেশিন বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। মেশিন হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশা প্রতিরোধে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করছি। আজ প্রদত্ত ফগার মেশিনের সঠিক ব্যবহারে হলের শিক্ষার্থীরা ডেঙ্গু ও এডিস মশার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবেন।’ পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় সাধারণ নাগরিকদের সচেতন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা রাখবেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য দুটি মশক-নিরোধক ফগার মেশিন বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোারেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মঙ্গলবার বিকেলে হল প্রশাসনের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে ফগার মেশিন হস্তান্তর করেন।
গত ১৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বানে ডিএসসিসি প্রশাসক হল দুটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হলে বিদ্যমান জলাবদ্ধতা পর্যবেক্ষণের পাশাপাশি মশক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ফগার মেশিন বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
মেশিন হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশা প্রতিরোধে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করছি। আজ প্রদত্ত ফগার মেশিনের সঠিক ব্যবহারে হলের শিক্ষার্থীরা ডেঙ্গু ও এডিস মশার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবেন।’
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় সাধারণ নাগরিকদের সচেতন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশাসক জানান, কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং আশপাশের এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিতে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ দুই হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখা ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
What's Your Reaction?