ঢাবিতে ফিউচার বায়োটেকনোলজিস্টস সামিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফিউচার বায়োটেকনোলজিস্টস সামিট এবং ষষ্ঠ আন্তর্জাতিক ইয়াং বায়োটেকনোলজিস্টস কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই সামিট ও কংগ্রেসের উদ্বোধন করেন। আন্তর্জাতিক ডিএনএ দিবস উপলক্ষে নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশের (এনওয়াইবিবি) উদ্যোগে এর আয়োজন করা হয়। এনওয়াইবিবির নির্বাহী পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারপারসন ড. সামিনা আহমেদ ও অ্যারিস্টোফার্মার পরিচালক সাদমান শাহরিয়ার হাসান বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আদনান মান্নান। সঞ্চালন করেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. মাহিন রানা ও রিনভী নুসরাত। উপ-উপাচার্য সায়মা হক বিদিশা বলেন, এ ধরনের সামিট ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করে। তরুণ গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞানচর্চার নতুন ক্ষেত্র উন্মোচনেও এটি ভূমিকা রাখত

ঢাবিতে ফিউচার বায়োটেকনোলজিস্টস সামিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফিউচার বায়োটেকনোলজিস্টস সামিট এবং ষষ্ঠ আন্তর্জাতিক ইয়াং বায়োটেকনোলজিস্টস কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই সামিট ও কংগ্রেসের উদ্বোধন করেন। আন্তর্জাতিক ডিএনএ দিবস উপলক্ষে নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশের (এনওয়াইবিবি) উদ্যোগে এর আয়োজন করা হয়।

এনওয়াইবিবির নির্বাহী পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারপারসন ড. সামিনা আহমেদ ও অ্যারিস্টোফার্মার পরিচালক সাদমান শাহরিয়ার হাসান বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আদনান মান্নান। সঞ্চালন করেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. মাহিন রানা ও রিনভী নুসরাত।

উপ-উপাচার্য সায়মা হক বিদিশা বলেন, এ ধরনের সামিট ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করে। তরুণ গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞানচর্চার নতুন ক্ষেত্র উন্মোচনেও এটি ভূমিকা রাখতে পারে। তিনি পরামর্শ দেন, অভিজ্ঞ গবেষকদের সঙ্গে নবীনদের এই মেলবন্ধনকে দেশের টেকসই উন্নয়নে কাজে লাগাতে হবে।

এ আয়োজনে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশ নেন। এটি নতুন উদ্ভাবনকে অনুপ্রাণিত ও সহযোগিতা করবে এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় জিনোমিক্স ও এআই-চালিত বায়োটেকনোলজির উদীয়মান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এফএআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow