ঢাবির টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি-তে অবস্থিত রাজু ভাস্কর্য-এর পাদদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—ফারহান তানভীর নাসিফ (১৯–২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “রাজু ভাস্কর্য এলাকায় ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।” পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ মিছিল করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও যাচাই

ঢাবির টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি-তে অবস্থিত রাজু ভাস্কর্য-এর পাদদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে।

এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—ফারহান তানভীর নাসিফ (১৯–২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “রাজু ভাস্কর্য এলাকায় ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ মিছিল করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও যাচাই করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow