ঢাবির নতুন ভিসি হলেন যিনি  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। এদিকে পৃথক প্রজ্ঞাপনে গত মাসে পদত্যাগ করা ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ গ্রহণ করা হয়েছে। ভিসি নিয়োগ নিয়ে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১(২) অনুযায়ী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে সাময়িকভাবে নিচের শর্তে নিয়োগ প্রদান করা হলো। শর্তের মধ্যে রয়েছে, এ নিয়োগ উপাচার্য পদে যোগদানের তারিখ হতে কার্যকর হবে; উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ

ঢাবির নতুন ভিসি হলেন যিনি  
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। এদিকে পৃথক প্রজ্ঞাপনে গত মাসে পদত্যাগ করা ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ গ্রহণ করা হয়েছে। ভিসি নিয়োগ নিয়ে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১(২) অনুযায়ী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে সাময়িকভাবে নিচের শর্তে নিয়োগ প্রদান করা হলো। শর্তের মধ্যে রয়েছে, এ নিয়োগ উপাচার্য পদে যোগদানের তারিখ হতে কার্যকর হবে; উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে এতে বলা হয়। এদিকে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ গ্রহণ করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে তার মূল পদ অধ্যাপক (গ্রেড-১), উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমোদন প্রদান করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow