তদন্ত কমিটির ফেরীঘাট পরিদর্শন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সম্প্রতি ঘটে যাওয়া যাত্রীবাহী বাসডুবির ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ফেরীঘাট পরিদর্শন করেছে। শনিবার (২৮ মার্চ) সকালে তদন্ত কমিটির আহ্বায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে দৌলতদিয়া ফেরীঘাট পরিদর্শন করেন। ম্যাজিস্ট্রেট উছেন মে সাংবাদিকদের জানান, তদন্ত কার্যক্রম তিন কার্যদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রতিবেদন পেশ করা হবে। সংশ্লিষ্ট সকল দপ্তর কাজে নিয়োজিত রয়েছে এবং প্রত্যক্ষদর্শী ও ঘাটের বিভিন্ন পর্যবেক্ষণসহ ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিদর্শনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব সাথী দাস। যাত্রীসংখ্যা সম্পর্কে তারা জানান, বাসে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন, ড্রাইভার ও একজন হেল্পারসহ মোট ৪২ জন। দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রত্যেকের পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত ও জীবিত যাত্রীদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সুলতানা

তদন্ত কমিটির ফেরীঘাট পরিদর্শন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সম্প্রতি ঘটে যাওয়া যাত্রীবাহী বাসডুবির ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ফেরীঘাট পরিদর্শন করেছে।

শনিবার (২৮ মার্চ) সকালে তদন্ত কমিটির আহ্বায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে দৌলতদিয়া ফেরীঘাট পরিদর্শন করেন।

ম্যাজিস্ট্রেট উছেন মে সাংবাদিকদের জানান, তদন্ত কার্যক্রম তিন কার্যদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রতিবেদন পেশ করা হবে। সংশ্লিষ্ট সকল দপ্তর কাজে নিয়োজিত রয়েছে এবং প্রত্যক্ষদর্শী ও ঘাটের বিভিন্ন পর্যবেক্ষণসহ ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব সাথী দাস।

যাত্রীসংখ্যা সম্পর্কে তারা জানান, বাসে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন, ড্রাইভার ও একজন হেল্পারসহ মোট ৪২ জন। দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রত্যেকের পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত ও জীবিত যাত্রীদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের নির্দেশনায় দ্রুত এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি দুর্ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদান করবে।

উল্লেখ্য, দুর্ঘটনা ঘটে বুধবার (২৫ মার্চ) যখন রাজবাড়ী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow