তরুণ সমাজকে সুস্থ ও সৃজনশীল রাখতে খেলাধুলার বিকল্প নেই : এমপি জসিম

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন বলেছেন, খেলাধুলা ও মাদক একে অপরের সম্পূর্ণ বিপরীত। তরুণ সমাজকে সুস্থ ও সৃজনশীল রাখতে খেলাধুলার বিকল্প নেই।  সোমবার (০৪ মে) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার একটি প্রত্যন্ত এলাকার মাঠে খেলায় ব্যস্ত শিক্ষার্থীদের সঙ্গে হঠাৎ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।  এ সময় জসিম উদ্দিন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার বিভিন্ন উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশংসার ঝড় ওঠে।  স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে। সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, খেলাধুলা আর মাদক পরস্পর বিরোধী। একদিকে খেলাধুলা নিয়ে আসে উচ্ছ্বাস, শরীরচর্চা ও দলগত মানসিকতা। অন্যদিকে মাদক সমাজের ছড়িয়ে দেয় ধ্বংস, নিস্তেজতা ও অন্ধকার।  তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হলে তাদের খেলাধুলার প্রতি আকৃষ

তরুণ সমাজকে সুস্থ ও সৃজনশীল রাখতে খেলাধুলার বিকল্প নেই : এমপি জসিম

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন বলেছেন, খেলাধুলা ও মাদক একে অপরের সম্পূর্ণ বিপরীত। তরুণ সমাজকে সুস্থ ও সৃজনশীল রাখতে খেলাধুলার বিকল্প নেই। 

সোমবার (০৪ মে) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার একটি প্রত্যন্ত এলাকার মাঠে খেলায় ব্যস্ত শিক্ষার্থীদের সঙ্গে হঠাৎ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। 

এ সময় জসিম উদ্দিন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার বিভিন্ন উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশংসার ঝড় ওঠে। 

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে।

সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, খেলাধুলা আর মাদক পরস্পর বিরোধী। একদিকে খেলাধুলা নিয়ে আসে উচ্ছ্বাস, শরীরচর্চা ও দলগত মানসিকতা। অন্যদিকে মাদক সমাজের ছড়িয়ে দেয় ধ্বংস, নিস্তেজতা ও অন্ধকার। 

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হলে তাদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। এজন্য প্রতিটি পাড়া-মহল্লার শিশু ও তরুণদের খেলার মাঠমুখী করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  

সংসদ সদস্য বলেন, স্কুলের ছুটির ঘণ্টা বাজার পর যেন মাঠে খেলার বাঁশি বেজে ওঠে। তবেই শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি উৎসাহিত হয়ে উঠবে। আর এভাবেই আমাদের সমাজ থেকে মাদক চিরতরে বিদায় নেবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow