তারকাদের ব্যবহৃত পোশাকে জমজমাট ‘সেলিব্রেটি আর্কাইভ ঈদ ফেস্টিভাল ২০২৬’

রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সেলিব্রেটি আর্কাইভ ঈদ ফেস্টিভাল ২০২৬’। টেকসই ফ্যাশন, পুনর্ব্যবহার এবং রিওয়্যার ধারণাকে সামনে রেখে আয়োজিত এই ভিন্নধর্মী উৎসবের প্রথম দিন থেকেই দর্শনার্থীদের আগ্রহ ও সাড়া ছিল চোখে পড়ার মতো। ১৯ মে সকালে শুরু হওয়া এই আয়োজন ঘিরে রয়েছে উৎসবমুখর পরিবেশ। চলবে ২০ মে রাত ১১টা পর্যন্ত। আলোকি কনভেনশন সেন্টারের প্রধান ভবনে বসেছে মূল মেলা, যেখানে ছিল তারকাদের প্রি-লাভড পোশাক ও অ্যাক্সেসরিজ, দেশীয় উদ্যোক্তাদের পণ্য, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, হস্তশিল্প এবং তাঁতের স্টল। অন্যদিকে বলরুম অংশজুড়ে ছিল নানান ধরনের খাবারের আয়োজন। ফলে কেনাকাটার পাশাপাশি খাবার উপভোগ করতেও ভিড় করেন দর্শনার্থীরা। উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীদের ব্যবহৃত কিন্তু প্রায় নতুন অবস্থায় থাকা পোশাক। বিশেষ করে বিদ্যা সিনহা মীম, সাফা কবির, সাদিয়া আয়মান এবং মেহজাবীন চৌধুরীর। যত্নে রাখা পোশাক দেখতে দর্শনার্থীদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। অনেকেই পছন্দের তারকার ব্যবহৃত পোশাক ঘুরে দেখেন, ছবি তোলেন এবং কেনাকাটাও করেন। তারকাদের অনেক দামি পাকিস্তানী থেক

তারকাদের ব্যবহৃত পোশাকে জমজমাট ‘সেলিব্রেটি আর্কাইভ ঈদ ফেস্টিভাল ২০২৬’

রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সেলিব্রেটি আর্কাইভ ঈদ ফেস্টিভাল ২০২৬’। টেকসই ফ্যাশন, পুনর্ব্যবহার এবং রিওয়্যার ধারণাকে সামনে রেখে আয়োজিত এই ভিন্নধর্মী উৎসবের প্রথম দিন থেকেই দর্শনার্থীদের আগ্রহ ও সাড়া ছিল চোখে পড়ার মতো।

jagonews১৯ মে সকালে শুরু হওয়া এই আয়োজন ঘিরে রয়েছে উৎসবমুখর পরিবেশ। চলবে ২০ মে রাত ১১টা পর্যন্ত। আলোকি কনভেনশন সেন্টারের প্রধান ভবনে বসেছে মূল মেলা, যেখানে ছিল তারকাদের প্রি-লাভড পোশাক ও অ্যাক্সেসরিজ, দেশীয় উদ্যোক্তাদের পণ্য, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, হস্তশিল্প এবং তাঁতের স্টল। অন্যদিকে বলরুম অংশজুড়ে ছিল নানান ধরনের খাবারের আয়োজন। ফলে কেনাকাটার পাশাপাশি খাবার উপভোগ করতেও ভিড় করেন দর্শনার্থীরা।

jagonewsউৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীদের ব্যবহৃত কিন্তু প্রায় নতুন অবস্থায় থাকা পোশাক। বিশেষ করে বিদ্যা সিনহা মীম, সাফা কবির, সাদিয়া আয়মান এবং মেহজাবীন চৌধুরীর। যত্নে রাখা পোশাক দেখতে দর্শনার্থীদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। অনেকেই পছন্দের তারকার ব্যবহৃত পোশাক ঘুরে দেখেন, ছবি তোলেন এবং কেনাকাটাও করেন।

jagonewsতারকাদের অনেক দামি পাকিস্তানী থেকে শুরু করে দেশীয় তাতের পোশাক, গয়না, জুতা, ব্যাগ চাইলে সংগ্রহে রাখতে পারেন। দাম পাবেন তিন হাজার থেকে শুরু করে ১২ হাজার, ২৫ হাজার পর্যন্ত রয়েছে। ব্যাগ, জুতার দাম ৩০০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। এছাড়া অন্যান্য ব্র্যান্ডের নতুন জুতা, ব্যাগ ও পোশাকে স্টল রয়েছে। চাইলে ঈদ কেনাকাটা সারতে পারছেন কম বাজেটে।

jagonewsশুধু নারীদের জন্যই নয়, পুরুষ তারকাদের পোশাকও পাওয়া যাচ্ছে এই ফেস্টিভালে। এর মধ্যে রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল, তৌসিফ মাহবুব সহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় তারকা।

jagonewsআয়োজকরা বলছেন, বর্তমানে বিশ্বজুড়ে টেকসই ফ্যাশন নিয়ে সচেতনতা বাড়ছে। সেই ভাবনা থেকেই দেশে রিওয়্যার ও প্রি-লাভড পোশাক ব্যবহারের সংস্কৃতিকে জনপ্রিয় করতে এই আয়োজন করা হয়েছে। তাদের মতে, একটি পোশাক একবার ব্যবহার করেই আলমারিতে ফেলে না রেখে পুনরায় ব্যবহার করা হলে তা যেমন অপচয় কমায়, তেমনি পরিবেশ রক্ষাতেও ইতিবাচক ভূমিকা রাখে।

jagonews

আজও মেলায় দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দুপুরের পর থেকে মানুষের ভিড় আরও বাড়তে শুরু করছে। পরিবার, বন্ধু কিংবা ফ্যাশনপ্রেমীদের দল বেঁধে বিভিন্ন স্টল ঘুরে দেখতে দেখা যায়। কেউ নতুন ডিজাইনের পোশাক খুঁজছেন, আবার কেউ তারকাদের ব্যবহৃত পোশাক সংগ্রহে আগ্রহ দেখাচ্ছেন। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

jagonewsআয়োজকরা জানান, শুধু কেনাবেচা নয়, মানুষকে সচেতন করাও এই উৎসবের অন্যতম লক্ষ্য। তারা চান মানুষ বুঝুক যে ব্যবহৃত পোশাক মানেই অপ্রয়োজনীয় নয়; বরং ভালোভাবে সংরক্ষণ করা পোশাক নতুনভাবে ব্যবহার করা সম্ভব। এর মাধ্যমে ফ্যাশনের পাশাপাশি দায়িত্বশীল জীবনধারার বার্তাও ছড়িয়ে দেওয়া যায়।

jagonewsদিন শেষে দর্শনার্থীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। তাদের মতে, তরুণ প্রজন্মের মধ্যে প্রি-লাভড ফ্যাশনের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে এবং এই আয়োজন সেই আগ্রহকে আরও শক্তিশালী করবে।

এসএকেওয়াই/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow