তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল

স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একশ্রেণির বুদ্ধিজীবী ও গণমাধ্যমে এমন প্রচারণা চালানো হয়েছিল যে জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারে এবং দলটি সর্বোচ্চ ভোটও পেতে পারে। তিনি দাবি করেন, বিভিন্ন বিশ্লেষণে তাকে ব্যক্তিগতভাবেও নির্বাচনে পরাজিত দেখানো হয়েছিল। বৃহস্পতিবার (৪ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিআইবি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ সেই প্রচারণায় বিভ্রান্ত হয়নি এবং শেষ পর্যন্ত বিএনপিকেই বেছে নিয়েছে। তার ভাষ্য, বিএনপি দেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, জিয়াউর রহমান সব দল ও মতের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় পুনর্মিলনের উদ্যোগ নিয়েছিলেন। বাংলাদেশকে কোনো দেশের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাননি তিনি। একই ধারাবাহিকতায় বাংলাদেশ এখনও আধিপত্যবাদ ও বহিরাগত প্রভাবমুক্ত থেকে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করে নিজের অস্তিত্ব জানান দিয়েছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশকে ন

তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল

স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একশ্রেণির বুদ্ধিজীবী ও গণমাধ্যমে এমন প্রচারণা চালানো হয়েছিল যে জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারে এবং দলটি সর্বোচ্চ ভোটও পেতে পারে। তিনি দাবি করেন, বিভিন্ন বিশ্লেষণে তাকে ব্যক্তিগতভাবেও নির্বাচনে পরাজিত দেখানো হয়েছিল।

বৃহস্পতিবার (৪ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিআইবি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ সেই প্রচারণায় বিভ্রান্ত হয়নি এবং শেষ পর্যন্ত বিএনপিকেই বেছে নিয়েছে। তার ভাষ্য, বিএনপি দেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান সব দল ও মতের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় পুনর্মিলনের উদ্যোগ নিয়েছিলেন। বাংলাদেশকে কোনো দেশের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাননি তিনি। একই ধারাবাহিকতায় বাংলাদেশ এখনও আধিপত্যবাদ ও বহিরাগত প্রভাবমুক্ত থেকে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করে নিজের অস্তিত্ব জানান দিয়েছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশকে নতুন করে যাত্রা শুরুর সুযোগ করে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান। তারেক রহমানও জিয়াউর রহমানের পথ ধরে হাঁটছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow