তারিক সিদ্দিকীর গাড়িচালক-কেয়ারটেকার ৪ দিনের রিমান্ড
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর গাড়িচালক ও কেয়ারটেকারকে চারদিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শুক্রবার (১ মে) দুজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত এগিয়ে নিতে তাদের সাতদিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি প্রত্যেকের চারদিন রিমান্ড মঞ্জুর করেন। দুই আসামি হলেন তারিক সিদ্দিকীর গাড়িচালক মো. মহিদুল ইসলাম (৪২) ও কেয়ারটেকার মো. চান মিয়া (৪৬)। গত ১৯ এপ্রিল পুলিশ মহিদুলকে ঠাকুরগাঁও থেকে এবং চানকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করে। মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সদস্যরা রাজধানীর রমনা থানার আওতাধীন রুপায়ন টাওয়ারের সামনে মিছিল করেন। এ ঘটনায় একই দিন রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এমডিএএ/একিউএফ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর গাড়িচালক ও কেয়ারটেকারকে চারদিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
শুক্রবার (১ মে) দুজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত এগিয়ে নিতে তাদের সাতদিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি প্রত্যেকের চারদিন রিমান্ড মঞ্জুর করেন।
দুই আসামি হলেন তারিক সিদ্দিকীর গাড়িচালক মো. মহিদুল ইসলাম (৪২) ও কেয়ারটেকার মো. চান মিয়া (৪৬)। গত ১৯ এপ্রিল পুলিশ মহিদুলকে ঠাকুরগাঁও থেকে এবং চানকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সদস্যরা রাজধানীর রমনা থানার আওতাধীন রুপায়ন টাওয়ারের সামনে মিছিল করেন। এ ঘটনায় একই দিন রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
এমডিএএ/একিউএফ
What's Your Reaction?