তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণও জানান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত এক চিঠিতে নরেন্দ্র মোদি এই বার্তা দেন। চিঠিতে তিনি বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বিজয় এবং দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। নরেন্দ্র মোদি বলেন, এ বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার তার দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ। তিনি আরও উল্লেখ করেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর ও ঐতিহ্যবাহী; যা অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে। ভবিষ্যতেও দুই দেশের নিজ নিজ উন্নয়ন অগ্রাধিকার ও পারস্পরিক সহযোগিতা এই সম্পর্ককে আরও এগিয়ে নে

তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণও জানান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত এক চিঠিতে নরেন্দ্র মোদি এই বার্তা দেন। চিঠিতে তিনি বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বিজয় এবং দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

নরেন্দ্র মোদি বলেন, এ বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার তার দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ।

তিনি আরও উল্লেখ করেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর ও ঐতিহ্যবাহী; যা অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে। ভবিষ্যতেও দুই দেশের নিজ নিজ উন্নয়ন অগ্রাধিকার ও পারস্পরিক সহযোগিতা এই সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নরেন্দ্র মোদি আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা এবং যোগাযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা, পাশাপাশি সাংস্কৃতিক ও জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow