তারেক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকারের ফের রিমান্ড

চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীর ড্রাইভার মো. মহিদুল ইসলাম ও কেয়ারটেকার মো. চান মিয়ার তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) চার দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আবার সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন ২০ এপ্রিল তাদের প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। পরে ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় গুলিতে ব্যবসায়ী আব্দুল

তারেক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকারের ফের রিমান্ড

চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীর ড্রাইভার মো. মহিদুল ইসলাম ও কেয়ারটেকার মো. চান মিয়ার তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) চার দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আবার সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন ২০ এপ্রিল তাদের প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। পরে ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

এমডিএএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow