তারেক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার ফের রিমান্ডে

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আরও চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।  শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর জুলাই আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় এ রিমান্ডের আদেশ দেন। এর আগে মহিদুলকে গত ১৯ এপ্রিল ঠাকুরগাঁও সদরের ইসলামবাগ থেকে আর চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ এপ্রিল তাদের চার দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে সেদিন তাদের আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিএমপি ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার। প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন।’ মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের

তারেক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার ফের রিমান্ডে

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আরও চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর জুলাই আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে মহিদুলকে গত ১৯ এপ্রিল ঠাকুরগাঁও সদরের ইসলামবাগ থেকে আর চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ এপ্রিল তাদের চার দিনের রিমান্ড দেন আদালত।

রিমান্ড শেষে সেদিন তাদের আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিএমপি ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার।

প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন।’

মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow