তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির টাকা দিতে জকসুর স্মারকলিপি

  আগামী তিন দিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশেষ (সম্পূরক) বৃত্তি প্রদানের দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বরাবর এ স্মারকলিপি দেন জকসুর প্রতিনিধিরা। এসময় দুই দফা দাবি জানিয়েছেন তারা। স্মারকলিপিতে বলা হয়, গত বছরের মে মাসে যমুনার সামনে টানা তিন দিন-রাত অবস্থান কর্মসূচির মাধ্যমে বৃত্তির দাবি আদায় করেছিলেন শিক্ষার্থীরা। তখন সংশ্লিষ্ট মহল থেকে বৃত্তি প্রদানের আশ্বাস ও সিদ্ধান্ত প্রদান করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আজও সেই বিশেষ বৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। এতে শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, বিশেষ বৃত্তির বরাদ্দ অর্থ আগামী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে বিতরণের জন্য জরুরি ও কার্যকর উদ্যোগ নিতে হবে; অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জকসুর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলন শেষে বিশে

তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির টাকা দিতে জকসুর স্মারকলিপি

 

আগামী তিন দিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশেষ (সম্পূরক) বৃত্তি প্রদানের দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বরাবর এ স্মারকলিপি দেন জকসুর প্রতিনিধিরা। এসময় দুই দফা দাবি জানিয়েছেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, গত বছরের মে মাসে যমুনার সামনে টানা তিন দিন-রাত অবস্থান কর্মসূচির মাধ্যমে বৃত্তির দাবি আদায় করেছিলেন শিক্ষার্থীরা। তখন সংশ্লিষ্ট মহল থেকে বৃত্তি প্রদানের আশ্বাস ও সিদ্ধান্ত প্রদান করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আজও সেই বিশেষ বৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। এতে শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাদের দাবি, বিশেষ বৃত্তির বরাদ্দ অর্থ আগামী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে বিতরণের জন্য জরুরি ও কার্যকর উদ্যোগ নিতে হবে; অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জকসুর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলন শেষে বিশেষ (সম্পূরক) বৃত্তির আওতায় এসেছেন। তবে অর্থ মন্ত্রণালয়ের জটিলতা কাটিয়ে বৃত্তির টাকা এখন শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদনের পর বিশ্ববিদ্যালয় পাবে। এই দীর্ঘসূত্রতা কেন? শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি দ্রুত প্রদানের জন্য আমরা তিন দিনের সময় দিয়ে স্মারকলিপি দিয়েছি। যদি এটা দিতে প্রশাসন ব্যর্থ হয়, আমরা কঠোর অবস্থানে যাবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবযোগ্য সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে বিশেষ বৃত্তির অর্থছাড়ের অথরিটি জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসি টাকাটা পেলে সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেবে। এরপর শিক্ষার্থীরা পাবেন।

টিএইচকিউ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow