তিন পার্বত্য জেলায় বন্যা-ভূমিধস মোকাবিলায় কন্ট্রোল রুম চালু

টানা ভারী বর্ষণে তিন পার্বত্য জেলায় সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধস পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে কন্ট্রোল রুম চালু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। জরুরি প্রয়োজনে নির্ধারিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন পার্বত্য জেলার চলমান পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে মন্ত্রণালয়ের উপ-সচিব মোঙ্গল চন্দ্র পাল (মোবাইল: ০১৭১২-৮৪০৮৩৭) এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল ইসলাম (মোবাইল: ০১৭২৬-০০৭৬৯৩)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে, চট্টগ্রাম বিভাগে গত পাঁচ দিনের টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় এ পর্যন্ত ৩০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow