তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও গাজা সিটির একটি বাড়িতে ইসরায়েলি হামলায় এক নারী ও তার তিন মেয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। মঙ্গলবার ভোরে গাজা সিটির দক্ষিণাঞ্চলের আল থালাথিনি স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। খবর আনাদোলু এজেন্সির।  ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, অক্টোবর ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তির সময় গাজার ৫৩ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে ইসরায়েলি বাহিনী উপত্যকার ৭০ শতাংশের বেশি অংশ নিয়ন্ত্রণ করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে প্রায় প্রতিদিনের হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৫৮ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৭৫৬ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় অন্তত ৭৩ হাজার ২৫০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৭৫১ জন আহত হয়েছেন। এছাড়া গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠা

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও গাজা সিটির একটি বাড়িতে ইসরায়েলি হামলায় এক নারী ও তার তিন মেয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

মঙ্গলবার ভোরে গাজা সিটির দক্ষিণাঞ্চলের আল থালাথিনি স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। খবর আনাদোলু এজেন্সির। 

ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, অক্টোবর ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তির সময় গাজার ৫৩ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে ইসরায়েলি বাহিনী উপত্যকার ৭০ শতাংশের বেশি অংশ নিয়ন্ত্রণ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে প্রায় প্রতিদিনের হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৫৮ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৭৫৬ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় অন্তত ৭৩ হাজার ২৫০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৭৫১ জন আহত হয়েছেন। এছাড়া গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow