তিন ম্যাচে তামিমের দ্বিতীয় ফিফটি, বিনা উইকেটেই ১০০ পার বাংলাদেশের

অঘোষিত ফাইনাল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে যে দল জিতবে, সেই দলই হাতে নেবে ট্রফি। এমন এক ম্যাচে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। তবে টস পক্ষে না গেলেও শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম উদ্বোধনী জুটিতে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন, দল ১৮ ওভারের আগেই বিনা উইকেটে পার করেছে ১০০। চলতি সিরিজে তিন ম্যাচে দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন তানজিদ তামিম। আজ তিনি ফিফটি করেছেন ৪৭ বলে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০৫ রান। তানজিদ তামিম ৬৩ আর সাইফ হাসান ৩৬ রানে অপরাজিত আছেন। এমএমআর

তিন ম্যাচে তামিমের দ্বিতীয় ফিফটি, বিনা উইকেটেই ১০০ পার বাংলাদেশের

অঘোষিত ফাইনাল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে যে দল জিতবে, সেই দলই হাতে নেবে ট্রফি। এমন এক ম্যাচে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।

তবে টস পক্ষে না গেলেও শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম উদ্বোধনী জুটিতে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন, দল ১৮ ওভারের আগেই বিনা উইকেটে পার করেছে ১০০।

চলতি সিরিজে তিন ম্যাচে দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন তানজিদ তামিম। আজ তিনি ফিফটি করেছেন ৪৭ বলে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০৫ রান। তানজিদ তামিম ৬৩ আর সাইফ হাসান ৩৬ রানে অপরাজিত আছেন।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow