তিনটি বিলাসবহুল ঘড়ি পরে আলোচনায় ভিনিসিয়ুস, দাম ৬ কোটি টাকারও বেশি
ব্রাজিল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ছুটি কাটাতে গিয়ে একসঙ্গে তিনটি বিলাসবহুল ঘড়ি পরে নজর কেড়েছেন। রিও ডি জেনিরোতে তোলা তার সাম্প্রতিক ছবিতে দেখা যায়, একই হাতে একসঙ্গে বিশ্বের অন্যতম বিলাসবহুল ঘড়ি নির্মাতা অডেমার্স পিগেটের (Audemars Piguet) তিনটি ঘড়ি পরেছেন তিনি। ঘড়িগুলো রয়্যাল ওক মিনি ফ্রস্টেড গোল্ড কোয়ার্টজ (Royal Oak Mini Frosted Gold Quartz) সংগ্রহের। তিনটি ভিন্ন সংস্করণ- ইয়েলো গোল্ড, হোয়াইট গোল্ড এবং রোজ গোল্ড- ব্যবহার করেছেন ভিনি। প্রতিটি ঘড়ির অফিসিয়াল মূল্য প্রায় ২ লাখ ৪ হাজার ব্রাজিলিয়ান রিয়াল, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকা (আনুমানিক)। সে হিসাবে তিনটি ঘড়ির মোট মূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। আরও পড়ুন কসমেটিক সার্জারি করে চেহারাই পাল্টে ফেলেছেন ভিনিসিয়ুস! তবে বিলাসবহুল ঘড়ির পুনর্বিক্রয় (সেকেন্ডারি) বাজারে এই একই মডেলের প্রতিটির দাম ১০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পর্যন্ত উঠেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকা। সে হিসেবে ভিনি জুনিয়রের হাতে থাকা তিনটি ঘড়ির মোট মূল্য প্রায় ৬ কোটি টাকা পর্যন্ত হতে পারে। বিশ্ব
ব্রাজিল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ছুটি কাটাতে গিয়ে একসঙ্গে তিনটি বিলাসবহুল ঘড়ি পরে নজর কেড়েছেন। রিও ডি জেনিরোতে তোলা তার সাম্প্রতিক ছবিতে দেখা যায়, একই হাতে একসঙ্গে বিশ্বের অন্যতম বিলাসবহুল ঘড়ি নির্মাতা অডেমার্স পিগেটের (Audemars Piguet) তিনটি ঘড়ি পরেছেন তিনি।
ঘড়িগুলো রয়্যাল ওক মিনি ফ্রস্টেড গোল্ড কোয়ার্টজ (Royal Oak Mini Frosted Gold Quartz) সংগ্রহের। তিনটি ভিন্ন সংস্করণ- ইয়েলো গোল্ড, হোয়াইট গোল্ড এবং রোজ গোল্ড- ব্যবহার করেছেন ভিনি।
প্রতিটি ঘড়ির অফিসিয়াল মূল্য প্রায় ২ লাখ ৪ হাজার ব্রাজিলিয়ান রিয়াল, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকা (আনুমানিক)। সে হিসাবে তিনটি ঘড়ির মোট মূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
তবে বিলাসবহুল ঘড়ির পুনর্বিক্রয় (সেকেন্ডারি) বাজারে এই একই মডেলের প্রতিটির দাম ১০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পর্যন্ত উঠেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকা। সে হিসেবে ভিনি জুনিয়রের হাতে থাকা তিনটি ঘড়ির মোট মূল্য প্রায় ৬ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর বর্তমানে প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে ছুটি কাটাচ্ছেন ভিনি জুনিয়র। ইতালিতে ইয়ট ভ্রমণের পর তারা ব্রাজিলে ফিরে প্রথমে গোইয়ানিয়া এবং পরে রিও ডি জেনিরো যান। সেখানে বন্ধুদের সঙ্গে এবং হলিউড অভিনেতা টেরি ক্রুজকে নিয়ে ক্রাইস্ট দ্য রিডিমার ভ্রমণও করেন এই ব্রাজিলিয়ান তারকা।

নতুন লুকে নারীদের ঘুম কাড়ছেন ভিনিসিয়ুস
আগামী ৩ আগস্ট থেকে ভিনি জুনিয়রের রিয়াল মাদ্রিদ-এর প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
আরআর/আইএইচএস/
What's Your Reaction?
