তিনদিন বন্ধের পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

তিনদিন বন্ধের পর বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়। জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলাদেশ-ভারত সীমান্তে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ রাখা হয় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বাণিজ্য বন্ধসহ চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার। তবে এ সময়ে পচনশীল পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার সীমিত পরিসরে চলে। শুধু মুমূর্ষু রোগীদের যেতে দেওয়া হয়। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে আসছে। অপরদিকে বেনাপোল থেকে রপ্তানি পণ্যবোঝাই ট্রাক পেট্রাপোল বন্দরে ঢুকছে। বন্দর সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের উত্তর ২৪ পরগঁনার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় ২৭ এপ্রিল সকাল থেকে ৩০ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে

তিনদিন বন্ধের পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

তিনদিন বন্ধের পর বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলাদেশ-ভারত সীমান্তে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ রাখা হয় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বাণিজ্য বন্ধসহ চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার। তবে এ সময়ে পচনশীল পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার সীমিত পরিসরে চলে। শুধু মুমূর্ষু রোগীদের যেতে দেওয়া হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে আসছে। অপরদিকে বেনাপোল থেকে রপ্তানি পণ্যবোঝাই ট্রাক পেট্রাপোল বন্দরে ঢুকছে।

বন্দর সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের উত্তর ২৪ পরগঁনার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় ২৭ এপ্রিল সকাল থেকে ৩০ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখা হয়। তবে বিশেষ প্রয়োজন এবং জরুরি চিকিৎসা সেবা নিতে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে তিনদিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। পাসপোর্ট যাত্রীও চলাচল করছে। তবে আগে থেকেই বেনাপোল কাস্টমস ও বন্দরের কাজকর্ম স্বাভাবিক ছিল।

মো. জামাল হোসেন/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow