‘তুই ফ্যাসিস্ট’ বলে বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
লক্ষ্মীপুরে ‘তুই ফ্যাসিস্ট’ বলে এক বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার অভিযোগ উঠেছে জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীর মোটরসাইকেল ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন আহত মো. শরীফ। এর আগে একই দিন সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আইনজীবী আনিসুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শরীফের সঙ্গে তার দেখা হয়েছে। তিনি মাদকাসক্ত। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আহত শরীফ জানান, আনিসুল ইসলামের সঙ্গে তাদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে জেলা আদালতে একটি মামলাও বিচারাধীন। এর আগে বিভিন্ন সময় আনিসুল তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও দাবি করেন তিনি। শরীফের ভাষ্য, ঘটনার সময় মাছের খাবার কিনতে মোটরসাইকেলে করে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় গেলে আনিসুল ইসলাম কয়েকজন সহযোগীকে নিয়ে তার পথরোধ করেন। একপর্যায়ে তাকে ‘তুই ফ্যাসিস্ট’ বলে গালিগালাজ করে
লক্ষ্মীপুরে ‘তুই ফ্যাসিস্ট’ বলে এক বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার অভিযোগ উঠেছে জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীর মোটরসাইকেল ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন আহত মো. শরীফ। এর আগে একই দিন সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত আইনজীবী আনিসুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শরীফের সঙ্গে তার দেখা হয়েছে। তিনি মাদকাসক্ত। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আহত শরীফ জানান, আনিসুল ইসলামের সঙ্গে তাদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে জেলা আদালতে একটি মামলাও বিচারাধীন। এর আগে বিভিন্ন সময় আনিসুল তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
শরীফের ভাষ্য, ঘটনার সময় মাছের খাবার কিনতে মোটরসাইকেলে করে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় গেলে আনিসুল ইসলাম কয়েকজন সহযোগীকে নিয়ে তার পথরোধ করেন। একপর্যায়ে তাকে ‘তুই ফ্যাসিস্ট’ বলে গালিগালাজ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখমের সৃষ্টি হয়। হামলার সময় তার মোটরসাইকেল ও মোবাইল ফোনও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী মো. শরীফ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা এবং বিএনপির একজন সক্রিয় কর্মী। অভিযুক্ত আনিসুল ইসলামও একই এলাকার বাসিন্দা এবং লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের একজন আইনজীবী।
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, একজনকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?