তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী কথা হলো

ইরান-যুক্তরাষ্ট্র চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।  তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনায় চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সূত্রগুলো জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে কেন্দ্র করে আঞ্চলিক পরিস্থিতি এখনো সংবেদনশীল রয়েছে এবং এ নিয়ে বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। বৃহস্পতিবার এক কূটনৈতিক সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রটির দাবি, আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় তেহরান নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে। তবে এখনো যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সতর্কবার্তা বিনিময় অব্যাহত রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদান করছে। উল্লেখ্য,

তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী কথা হলো
ইরান-যুক্তরাষ্ট্র চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।  তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনায় চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সূত্রগুলো জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে কেন্দ্র করে আঞ্চলিক পরিস্থিতি এখনো সংবেদনশীল রয়েছে এবং এ নিয়ে বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। বৃহস্পতিবার এক কূটনৈতিক সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রটির দাবি, আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় তেহরান নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে। তবে এখনো যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সতর্কবার্তা বিনিময় অব্যাহত রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদান করছে। উল্লেখ্য, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ইসলামাবাদে শান্তি আলোচনা আয়োজনেও ভূমিকা রাখে পাকিস্তান। যদিও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে, তবে সংঘাতের স্থায়ী সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow