তুরস্ক-সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, জানানো হয়নি বিষয়বস্তু
তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত হয়েছে তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয় তুর্কি-সৌদি সমন্বয় পরিষদের তৃতীয় সভার অংশ হিসেবে। খবর আনাদোলু এজেন্সির। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন। তুর্কি কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই সমন্বয় পরিষদ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রসঙ্গত, মাসের শুরুতে ইরান-যুক্তরাষ্ট্র চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনায় চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সূত্রগুলো জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে কেন্দ্র করে আঞ্চলিক পরিস্থিতি এখনো সংবেদনশীল রয়েছে এবং এ নি
তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত হয়েছে তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয় তুর্কি-সৌদি সমন্বয় পরিষদের তৃতীয় সভার অংশ হিসেবে। খবর আনাদোলু এজেন্সির।
বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন।
তুর্কি কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই সমন্বয় পরিষদ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, মাসের শুরুতে ইরান-যুক্তরাষ্ট্র চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনায় চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
সূত্রগুলো জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে কেন্দ্র করে আঞ্চলিক পরিস্থিতি এখনো সংবেদনশীল রয়েছে এবং এ নিয়ে বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
What's Your Reaction?