তুরস্কের যৌথ উদ্যোগে ‘ড্রোন কারখানা’ নির্মাণ হচ্ছে বাংলাদেশে

প্রতিরক্ষা প্রযুক্তিতে সক্ষমতা বাড়াতে তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। বগুড়া বিমানঘাঁটির পাশে নির্মিত হতে যাওয়া এ কারখানার পাশাপাশি উত্তরাঞ্চলে বিমান যোগাযোগ ও সামরিক অবকাঠামো উন্নয়নেও নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মীর শাহে আলম বলেন, গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমানঘাঁটির পাশে এই ড্রোন কারখানা নির্মাণ করা হবে। তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতে রাখা হবে। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি

তুরস্কের যৌথ উদ্যোগে ‘ড্রোন কারখানা’ নির্মাণ হচ্ছে বাংলাদেশে
প্রতিরক্ষা প্রযুক্তিতে সক্ষমতা বাড়াতে তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। বগুড়া বিমানঘাঁটির পাশে নির্মিত হতে যাওয়া এ কারখানার পাশাপাশি উত্তরাঞ্চলে বিমান যোগাযোগ ও সামরিক অবকাঠামো উন্নয়নেও নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মীর শাহে আলম বলেন, গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমানঘাঁটির পাশে এই ড্রোন কারখানা নির্মাণ করা হবে। তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতে রাখা হবে। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow