তৃণমূলের ওপর ক্ষোভ ঝাড়লেন ‘বাবরি মসজিদ বানাতে’ চাওয়া হুমায়ুন

ভোট গণনায় এগিয়ে থাকার পর নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপক সমালোচনা করেছেন হুমায়ুন। তিনি দাবি করেছেন, গত ১৫ বছরে তৃণমূল এত বেশি লুটপাট করেছে যে, এ ফলাফল তাদের প্রাপ্যই ছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার। তিনি বলেন, তৃণমূলের হারার ব্যাপারে আমি কি বলতে পারি? যা হচ্ছে তা ভালো। এটি হওয়ার কথা ছিল। মমতা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি তার ভাইয়ের ছেলেকে অনেক বেশি ক্ষমতা দিয়েছিলেন। তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও তাদের অর্থ লুট করেছে। ব্রিটিশরা ১০০-২০০ বছরে যে লুট করেছে তারা ১৫ বছরে সেটিকে ছাড়িয়ে গেছে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে শুভেচ্ছা জানাতে চাই যারা তৃণমূলকে জবাব দিয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন হুমায়ুন কবির। ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর ও নওদা আসন থেকে এবার জিততে যাচ্ছেন তিনি ।  মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণায় তাকে তৃণমূল কংগ্রেস থেকে গতবছরই বহিষ্কার করেন মমতা ব্যানার্জি। বহিষ্কারের পরও ২০২৫ সালের ৬ ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন। এরপর নিজে আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন

তৃণমূলের ওপর ক্ষোভ ঝাড়লেন ‘বাবরি মসজিদ বানাতে’ চাওয়া হুমায়ুন
ভোট গণনায় এগিয়ে থাকার পর নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপক সমালোচনা করেছেন হুমায়ুন। তিনি দাবি করেছেন, গত ১৫ বছরে তৃণমূল এত বেশি লুটপাট করেছে যে, এ ফলাফল তাদের প্রাপ্যই ছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার। তিনি বলেন, তৃণমূলের হারার ব্যাপারে আমি কি বলতে পারি? যা হচ্ছে তা ভালো। এটি হওয়ার কথা ছিল। মমতা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি তার ভাইয়ের ছেলেকে অনেক বেশি ক্ষমতা দিয়েছিলেন। তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও তাদের অর্থ লুট করেছে। ব্রিটিশরা ১০০-২০০ বছরে যে লুট করেছে তারা ১৫ বছরে সেটিকে ছাড়িয়ে গেছে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে শুভেচ্ছা জানাতে চাই যারা তৃণমূলকে জবাব দিয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন হুমায়ুন কবির। ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর ও নওদা আসন থেকে এবার জিততে যাচ্ছেন তিনি ।  মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণায় তাকে তৃণমূল কংগ্রেস থেকে গতবছরই বহিষ্কার করেন মমতা ব্যানার্জি। বহিষ্কারের পরও ২০২৫ সালের ৬ ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন। এরপর নিজে আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি দল গঠন করেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদটি ভেঙে ফেলে। আর সে দিনটির স্মরণ করেই তিনি ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের কাজ শুরু করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow