তৃতীয়বার অপারেশন থিয়েটারে যাওয়ার আগে যা বললেন তানিয়া

আবারও অপারেশন থিয়েটারে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। একবার নয় দুবার নয় এই নিয়ে তিন তিনবার ব্রেন টিউমারের সঙ্গে লড়াইয়ের পথে হাঁটলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের কঠিন সময়ের লড়াইয়ের মুহূর্ত জানিয়েছেন তানিয়া। আজ শুক্রবার ৩ এপ্রিল তৃতীয়বারের মতো অপারেশন থিয়েটারে প্রবেশ করতে যাচ্ছেন তিনি। অপারেশনের আগে নিজের অনুভূতি জানাতে ফেসবুকে ছোট্ট একটি স্ট্যাটাস দিয়েছেন তানিয়া। তিনি সরাসরি লিখেছেন তৃতীয় সার্জারি জীবন সুন্দর তানিয়া। মাত্র কয়েকটি শব্দে স্পষ্ট হয়ে উঠেছে এই অভিনেত্রীর অদম্য সাহস ভয় ভালোবাসা আর বেঁচে থাকার প্রবল ইচ্ছা। স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই সহকর্মী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আর দোয়ার স্রোতে ভাসছেন তিনি। মন্তব্যের ঘরে কেউ আল্লাহ মালিক লিখছেন আবার কেউ জানাচ্ছেন দ্রুত সুস্থতার কামনা। সব মিলিয়ে ভক্তদের একটাই প্রার্থনা স্বাভাবিক ছন্দে দ্রুতই ফিরে আসুন প্রিয় অভিনেত্রী। গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির প্রথম ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার

তৃতীয়বার অপারেশন থিয়েটারে যাওয়ার আগে যা বললেন তানিয়া

আবারও অপারেশন থিয়েটারে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। একবার নয় দুবার নয় এই নিয়ে তিন তিনবার ব্রেন টিউমারের সঙ্গে লড়াইয়ের পথে হাঁটলেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের কঠিন সময়ের লড়াইয়ের মুহূর্ত জানিয়েছেন তানিয়া। আজ শুক্রবার ৩ এপ্রিল তৃতীয়বারের মতো অপারেশন থিয়েটারে প্রবেশ করতে যাচ্ছেন তিনি।

অপারেশনের আগে নিজের অনুভূতি জানাতে ফেসবুকে ছোট্ট একটি স্ট্যাটাস দিয়েছেন তানিয়া। তিনি সরাসরি লিখেছেন তৃতীয় সার্জারি জীবন সুন্দর তানিয়া। মাত্র কয়েকটি শব্দে স্পষ্ট হয়ে উঠেছে এই অভিনেত্রীর অদম্য সাহস ভয় ভালোবাসা আর বেঁচে থাকার প্রবল ইচ্ছা।

স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই সহকর্মী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আর দোয়ার স্রোতে ভাসছেন তিনি। মন্তব্যের ঘরে কেউ আল্লাহ মালিক লিখছেন আবার কেউ জানাচ্ছেন দ্রুত সুস্থতার কামনা। সব মিলিয়ে ভক্তদের একটাই প্রার্থনা স্বাভাবিক ছন্দে দ্রুতই ফিরে আসুন প্রিয় অভিনেত্রী।

গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির প্রথম ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হয়। সেখানে গত ৯ মার্চ তার মাথায় দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow