তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৬০) প্রাণ হারিয়েছেন। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইসরাফিল পলাশ বলেন, ‘তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনে ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’ আরও পড়ুন নির্মাণকাজের সময় দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু ইসরাফিল জানান, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তিনি রেললাইন এলাকাতেই থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা হবে। কেএজেডআইএ/একিউএফ
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৬০) প্রাণ হারিয়েছেন।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইসরাফিল পলাশ বলেন, ‘তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনে ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’
ইসরাফিল জানান, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তিনি রেললাইন এলাকাতেই থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা হবে।
কেএজেডআইএ/একিউএফ
What's Your Reaction?
