তেলের দাম নিয়ে গুজব ছড়ানোয় চাহিদা বেড়েছে : জ্বালানিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজারে সরবরাহ ও দাম নিয়ে দেশে বেশ কিছু গুজব ছড়িয়েছে পড়েছে। সে কারণে দেশের বাজারে হঠাৎ করেই জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাই তেল নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান তিনি। শুক্রবার (৬ মার্চ) বিকালে রাজধানীর আসাদ গেট এলাকায় পেট্রল পাম্প পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান। জ্বালানিমন্ত্রী বলেন, কেউ অতিরিক্ত তেল ক্রয় ও মজুদ করবেন না। অস্থির হওয়ার কোনো কারণ নেই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। তিনি বলেন, তেল নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াবেন না। চালকরা কেউ বাড়তি তেল মজুদ করবেন না। এদিকে জ্বালানি তেল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে দৈনিক পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এখন থেকে মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেট কার সর্বোচ্চ ১০ লিটার ও জিপ-মাইক্রোবাস সর্বোচ্চ ২৫ লিটার পেট্রল বা অকটেন এবং পিকআপ-লোকাল বাস সর্বোচ্চ ৮০ লিটার ও দূরপাল্লার বাস-ট্রাক-কাভার্ড ভ্যান-
মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজারে সরবরাহ ও দাম নিয়ে দেশে বেশ কিছু গুজব ছড়িয়েছে পড়েছে। সে কারণে দেশের বাজারে হঠাৎ করেই জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাই তেল নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান তিনি।
শুক্রবার (৬ মার্চ) বিকালে রাজধানীর আসাদ গেট এলাকায় পেট্রল পাম্প পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান।
জ্বালানিমন্ত্রী বলেন, কেউ অতিরিক্ত তেল ক্রয় ও মজুদ করবেন না। অস্থির হওয়ার কোনো কারণ নেই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।
তিনি বলেন, তেল নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াবেন না। চালকরা কেউ বাড়তি তেল মজুদ করবেন না।
এদিকে জ্বালানি তেল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে দৈনিক পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এখন থেকে মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেট কার সর্বোচ্চ ১০ লিটার ও জিপ-মাইক্রোবাস সর্বোচ্চ ২৫ লিটার পেট্রল বা অকটেন এবং পিকআপ-লোকাল বাস সর্বোচ্চ ৮০ লিটার ও দূরপাল্লার বাস-ট্রাক-কাভার্ড ভ্যান-কন্টেইনার ট্রাক সর্বোচ্চ ২২০ লিটার ডিজেল কিনতে পারবে।
What's Your Reaction?