থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা
প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৫ জুলাই) অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হোসেন মোহাম্মদ হোসাইন স্বাক্ষরিত জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরূপ আবহাওয়া এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার মধ্যে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌযান চলাচল আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদে খড়স্রোতা ‘বড় পাথর’ এলাকায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটে। এতে মো. জাওয়াদ উল ইসলাম নামে এক পর্
প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৫ জুলাই) অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হোসেন মোহাম্মদ হোসাইন স্বাক্ষরিত জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরূপ আবহাওয়া এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার মধ্যে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌযান চলাচল আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।
এ সময় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদে খড়স্রোতা ‘বড় পাথর’ এলাকায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটে। এতে মো. জাওয়াদ উল ইসলাম নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
What's Your Reaction?