‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচিতে ভুটান, দিচ্ছে নগদ প্রণোদনা

দ্রুত কমে যাওয়া জন্মহার এবং তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা ঠেকাতে নতুন প্রণোদনা কর্মসূচি চালু করেছে ভুটান। এর আওতায় তৃতীয় বা পরবর্তী প্রতিটি সন্তানের জন্য পরিবারকে মাসিক নগদ অর্থ দেওয়া হবে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভুটান ব্রডকাস্টিং সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী শেরিং তোবগে জনসংখ্যা হ্রাসকে দেশের জন্য ‘অস্তিত্বের সংকট’ হিসেবে উল্লেখ করেছেন। সরকার গত জুনে ‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচি চালু করে। এই কর্মসূচির আওতায় তৃতীয় বা পরবর্তী প্রতিটি সন্তানের জন্য তিন বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১০৫ মার্কিন ডলার দেওয়া হবে। কর্মসূচির ভূমিকায় প্রধানমন্ত্রী বলেন, ভুটানে প্রজনন হার এখন জনসংখ্যা ধরে রাখার প্রয়োজনীয় মাত্রার কাছাকাছি বা তারও নিচে নেমে গেছে। তবে অনেকের মতে, শুধু নগদ সহায়তা দিয়ে জন্মহার বাড়ানো কঠিন হবে। ৩৫ বছর বয়সী সরকারি কর্মকর্তা খান্দু ওয়াংমো বলেন, উদ্যোগটি ইতিবাচক হলেও সন্তান লালন-পালন, বাসস্থান ও শিশুর যত্নের উচ্চ ব্যয় বিবেচনায় শুধু আর্থিক প্রণোদনা যথেষ্ট নাও হতে পারে। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত ভুটানের জনসংখ্যা ৮ লাখেরও কম। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি নারীর গড়

‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচিতে ভুটান, দিচ্ছে নগদ প্রণোদনা

দ্রুত কমে যাওয়া জন্মহার এবং তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা ঠেকাতে নতুন প্রণোদনা কর্মসূচি চালু করেছে ভুটান। এর আওতায় তৃতীয় বা পরবর্তী প্রতিটি সন্তানের জন্য পরিবারকে মাসিক নগদ অর্থ দেওয়া হবে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভুটান ব্রডকাস্টিং সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী শেরিং তোবগে জনসংখ্যা হ্রাসকে দেশের জন্য ‘অস্তিত্বের সংকট’ হিসেবে উল্লেখ করেছেন।

সরকার গত জুনে ‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচি চালু করে। এই কর্মসূচির আওতায় তৃতীয় বা পরবর্তী প্রতিটি সন্তানের জন্য তিন বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১০৫ মার্কিন ডলার দেওয়া হবে।

কর্মসূচির ভূমিকায় প্রধানমন্ত্রী বলেন, ভুটানে প্রজনন হার এখন জনসংখ্যা ধরে রাখার প্রয়োজনীয় মাত্রার কাছাকাছি বা তারও নিচে নেমে গেছে।

তবে অনেকের মতে, শুধু নগদ সহায়তা দিয়ে জন্মহার বাড়ানো কঠিন হবে। ৩৫ বছর বয়সী সরকারি কর্মকর্তা খান্দু ওয়াংমো বলেন, উদ্যোগটি ইতিবাচক হলেও সন্তান লালন-পালন, বাসস্থান ও শিশুর যত্নের উচ্চ ব্যয় বিবেচনায় শুধু আর্থিক প্রণোদনা যথেষ্ট নাও হতে পারে।

ভারত ও চীনের মাঝখানে অবস্থিত ভুটানের জনসংখ্যা ৮ লাখেরও কম। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি নারীর গড় সন্তান জন্মদানের হার প্রায় ১ দশমিক ৮, যা জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় হারের নিচে।

একই সঙ্গে দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যাও দ্রুত বাড়ছে। বর্তমানে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের হার প্রায় ৬ শতাংশ হলেও, ২০৫০ সালের মধ্যে তা ১৭ শতাংশে পৌঁছাতে পারে।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow