দক্ষতা উন্নয়ন ব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান

বাংলাদেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থার সমন্বিত সংস্কারের আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, উন্নয়নকর্মী ও শিল্পখাতের প্রতিনিধিরা। তারা বলেছেন, কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট এবং আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি।  সোমবার (৩ আগস্ট) রাজধানীর পিকেএসএফ ভবন-১-এ দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও পিকেএসএফ আয়োজিত ‘লিংকিং স্কিলস উইথ এমপ্লয়মেন্ট: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। আরও পড়ুন গোলটেবিল আলোচনায় বক্তারা / ডেঙ্গু নিয়ন্ত্রণে দায় চাপানো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ বক্তারা বলেন, শিক্ষাব্যবস্থা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে বিদ্যমান অসামঞ্জস্য বাংলাদেশের জনমিতিক সুবিধা কাজে লাগানোর পথে বড় বাধা। এ জন্য দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, শিল্পখাতনির্ভর ও চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। সভায় পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রতি স

দক্ষতা উন্নয়ন ব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান

বাংলাদেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থার সমন্বিত সংস্কারের আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, উন্নয়নকর্মী ও শিল্পখাতের প্রতিনিধিরা।

তারা বলেছেন, কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট এবং আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। 

সোমবার (৩ আগস্ট) রাজধানীর পিকেএসএফ ভবন-১-এ দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও পিকেএসএফ আয়োজিত ‘লিংকিং স্কিলস উইথ এমপ্লয়মেন্ট: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, শিক্ষাব্যবস্থা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে বিদ্যমান অসামঞ্জস্য বাংলাদেশের জনমিতিক সুবিধা কাজে লাগানোর পথে বড় বাধা।

এ জন্য দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, শিল্পখাতনির্ভর ও চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দক্ষতা উন্নয়ন ও দক্ষতার স্বীকৃতিতে বিনিয়োগে উৎসাহিত করতে কার্যকর প্রণোদনা প্রয়োজন।

পিকেএসএফের রেইজ (RAISE) প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর-উল-আলম বলেন, দেশে প্রশিক্ষণ ব্যবস্থা থাকলেও দক্ষতা উন্নয়নকে কর্মসংস্থানের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করার প্রয়োজনীয় ইকোসিস্টেম এখনো তৈরি হয়নি।

বিশ্বব্যাংকের রেইজ প্রকল্পের টাস্ক টিম লিডার আনিকা রহমান বলেন, প্রতি বছর ২০ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। বাংলাদেশকে দক্ষতা উন্নয়ন থেকে কর্মসংস্থান পর্যন্ত সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলতে হবে।

বৈঠকে বক্তারা শ্রমবাজার তথ্যব্যবস্থা, কারিগরি শিক্ষা, বিদেশগামী কর্মীদের ভাষা প্রশিক্ষণ ও মেশিন লার্নিং, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ও থ্রিডি প্রিন্টিংয়ের মতো প্রযুক্তিতে বিনিয়োগের ওপর গুরুত্ব দেন।

এএসএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow