দল হারলেও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি জ্যোতি-ফারিহার
স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। টানা দুই ম্যাচ হেরেছে টাইগ্রেসরা। তবে দল হারলেও ব্যাট হাতে রান পাওয়া বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে। এছাড়া বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন পেসার ফারিহা তৃষ্ণা। মঙ্গলবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ৮ উইকেটে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। তবে দুটি ম্যাচেই দলের সেরা পারফর্মার ছিলেন জ্যোতি। স্কটিশদের বিপক্ষে এক ছক্কা ও পাঁচটি চারে অপরাজিত ৪৬ রান করেন তিনি। ডাচদের সঙ্গে রান তাড়ায় এক ছক্কা ও সাতটি চারে ৭৭ রানের ইনিংস উপহার দেন এই কিপার-ব্যাটার। এতে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৪ ধাপ এগিয়ে এখন ২০তম স্থানে উঠে এসেছেন জ্যোতি। এছাড়া সোবহানা মোস্তারি (৪৬তম) এক ধাপ এবং স্বর্ণা আক্তার (৬০তম) দুই ধাপ এগিয়েছেন। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশটি স্থানে আসেনি কোনো পরিবর্তন। শীর্ষ দুইয়ে অস্ট্রেলিয়ার জর্জ ভল ও বেথ মুনি। যেখানে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের ল
স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। টানা দুই ম্যাচ হেরেছে টাইগ্রেসরা। তবে দল হারলেও ব্যাট হাতে রান পাওয়া বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে। এছাড়া বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন পেসার ফারিহা তৃষ্ণা।
মঙ্গলবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ৮ উইকেটে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। তবে দুটি ম্যাচেই দলের সেরা পারফর্মার ছিলেন জ্যোতি।
স্কটিশদের বিপক্ষে এক ছক্কা ও পাঁচটি চারে অপরাজিত ৪৬ রান করেন তিনি। ডাচদের সঙ্গে রান তাড়ায় এক ছক্কা ও সাতটি চারে ৭৭ রানের ইনিংস উপহার দেন এই কিপার-ব্যাটার। এতে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৪ ধাপ এগিয়ে এখন ২০তম স্থানে উঠে এসেছেন জ্যোতি।
এছাড়া সোবহানা মোস্তারি (৪৬তম) এক ধাপ এবং স্বর্ণা আক্তার (৬০তম) দুই ধাপ এগিয়েছেন। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশটি স্থানে আসেনি কোনো পরিবর্তন। শীর্ষ দুইয়ে অস্ট্রেলিয়ার জর্জ ভল ও বেথ মুনি।
যেখানে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের লিনজি স্মিথ। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে রাবেয়া খান। আগের মতোই ১৭ নম্বরে আছেন এই লেগ স্পিনার। নেদারল্যান্ডসের বিপক্ষে দুই উইকেট নেওয়া পেসার তৃষ্ণার উন্নতি ১৫ ধাপ। এখন ৬২তম স্থানে আছেন তিনি। পাঁচ ধাপ এগিয়ে আরেক পেসার মারুফা আক্তারের অবস্থান ৭৪তম।
এসকেডি/এমএমআর
What's Your Reaction?