দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদসহ সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) মুকসুদপুর উপজেলা বিএনপির এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রবিউল ইসলামকে উপজেলা বিএনপির সহসভাপতি পদসহ দলের সব ধরনের পদ-পদবি থেকে ৩১ জুলাই থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া অব্যাহতিপ্রাপ্ত রবিউল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর প্রতি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদসহ সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) মুকসুদপুর উপজেলা বিএনপির এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রবিউল ইসলামকে উপজেলা বিএনপির সহসভাপতি পদসহ দলের সব ধরনের পদ-পদবি থেকে ৩১ জুলাই থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া অব্যাহতিপ্রাপ্ত রবিউল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর প্রতি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow