দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, চালকসহ আহত ৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- অটোরিকশাচালক পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর এলাকার মো. সায়েম (২৫) এবং যাত্রী পশ্চিম শাকপুরার রত্না দাশ (৪২), রুনা দাশ (৩০), পম্পি দাশ (১৫) ও বৃষ্টি দাশ (১৮)। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার ইসলাম জানান, আহতদের মধ্যে পম্পি ও বৃষ্টিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনের শারীরিক অবস্থা বিবেচনায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, একটি কমিউনিটি সেন্টার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শাকপুরার দিকে যাচ্ছিল। পথে রায়খালী এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাক

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, চালকসহ আহত ৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- অটোরিকশাচালক পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর এলাকার মো. সায়েম (২৫) এবং যাত্রী পশ্চিম শাকপুরার রত্না দাশ (৪২), রুনা দাশ (৩০), পম্পি দাশ (১৫) ও বৃষ্টি দাশ (১৮)।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার ইসলাম জানান, আহতদের মধ্যে পম্পি ও বৃষ্টিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনের শারীরিক অবস্থা বিবেচনায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, একটি কমিউনিটি সেন্টার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শাকপুরার দিকে যাচ্ছিল। পথে রায়খালী এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ ও ট্রাকটির বিষয়ে প্রয়োজনীয় তদন্ত চলছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow