দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের যৌথ উদ্যোগে কক্সবাজারের পেকুয়া ও রামু উপজেলায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ও রোববার (২৬ জুলাই) আয়োজিত এ ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। আয়োজকরা জানান, প্রথম দিনের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় কক্সবাজারের চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের পূর্ব মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এ ক্যাম্প বাস্তবায়নে স্থানীয় মানবিক সংগঠন ‘শেখর’-এর যুবকেরা সার্বিক সহযোগিতা করেন। দ্বিতীয় দিনের ক্যাম্প অনুষ্ঠিত হয় কক্সবাজারের রামু উপজেলার রাজারকুলে অবস্থিত আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে। ক্যাম্পের উদ্বোধন করেন মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহসিন শরীফ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ অঞ্চলের মানুষের জন্য এ ধরনের মেডিকেল ক্যাম্প অত্যন্ত প্রয়োজন। মানবসেবামূলক এমন উদ্যোগে আলেমদের আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত। এটি নিঃসন্দেহে বড় ধরনের খেদমত। সকাল থেকেই চিকিৎসাপ্রত্

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের যৌথ উদ্যোগে কক্সবাজারের পেকুয়া ও রামু উপজেলায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ও রোববার (২৬ জুলাই) আয়োজিত এ ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

আয়োজকরা জানান, প্রথম দিনের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় কক্সবাজারের চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের পূর্ব মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এ ক্যাম্প বাস্তবায়নে স্থানীয় মানবিক সংগঠন ‘শেখর’-এর যুবকেরা সার্বিক সহযোগিতা করেন।

দ্বিতীয় দিনের ক্যাম্প অনুষ্ঠিত হয় কক্সবাজারের রামু উপজেলার রাজারকুলে অবস্থিত আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে। ক্যাম্পের উদ্বোধন করেন মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহসিন শরীফ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ অঞ্চলের মানুষের জন্য এ ধরনের মেডিকেল ক্যাম্প অত্যন্ত প্রয়োজন। মানবসেবামূলক এমন উদ্যোগে আলেমদের আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত। এটি নিঃসন্দেহে বড় ধরনের খেদমত।

সকাল থেকেই চিকিৎসাপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়ে ক্যাম্প প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। দীর্ঘ সময় অপেক্ষা করেও মানুষ শৃঙ্খলার সঙ্গে চিকিৎসাসেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সহস্রাধিক মানুষ উপকৃত হন।

দুই দিনের ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসক ডা. এম শিহাব উদ্দিন (এমবিবিএস, এফসিজিপি, এমপিএইচ) এবং মিটফোর্ড মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. শরীফ মো. আল আমিন রেজা (এমবিবিএস)।

ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও উচ্চতা পরিমাপের দায়িত্ব পালন করেন মুফতি আকরাম হোসাইন নাঈমী, মাওলানা শাহেদ ও মাওলানা আব্দুর রহমান। ওষুধ বিতরণে দায়িত্ব পালন করেন মুফতি তারিকুজ্জামান, মাওলানা ইয়াসিন ও আতিকুর রহমান। ক্যাম্পের সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে ছিলেন নুরুজ্জামান। এছাড়া চট্টগ্রাম দাওয়াহ ও মারকাজের দায়িত্বশীল মাওলানা আব্দুল বাছির ও মাওলানা মুহাম্মদ শুরাইম ক্যাম্প বাস্তবায়নে সার্বিকভাবে কাজ করেন।

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের চেয়ারম্যান মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস বলেন, মূলত বন্যাদুর্গত মানুষের চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, দুই দিনের এ কর্মসূচিতে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। তিনি এ উদ্যোগ সফল করতে শ্রম, সময়, অর্থ ও দোয়ার মাধ্যমে সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভবিষ্যতেও জনসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow