দিনাজপুরে এক প্রতিষ্ঠানের ২৪২ পরীক্ষার্থীর সবাই পেলো জিপিএ-৫

দিনাজপুর চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৪২ জন শিক্ষার্থীই পেয়েছে জিপিএ-৫। গত বছরও ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৮ জন জিপিএ-৫ পেয়েছিল। প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সোমবার (১০ আগস্ট) সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের চিরিরবন্দর খানসামা আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া। তিনি জানান, চমৎকার এই ফলাফলের পেছনে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীসহ উপজেলার সব প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, উপজেলার সার্বিক ফলাফলে তিনি সন্তুষ্ট। তবে আগামীতে ফলাফল ভালো করতে সবাইকে আরও যত্নশীল হতে হবে। ফলাফলের ব্যাপারে স্কুলের পরিচালক অধ্যক্ষ আলহাজ মো. মমিনুল ইসলাম বলেন, সব শিক্ষকের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, ছাত্রদের নিয়মিত অধ্যবসায় ও অভিভাবকদের পূর্ণ সহযোগিতায় এ ফলাফল অর্জিত হয়েছে। এ স্কুলে একজন শিক্ষার্থীর এক মিনিটেরও হিস

দিনাজপুরে এক প্রতিষ্ঠানের ২৪২ পরীক্ষার্থীর সবাই পেলো জিপিএ-৫

দিনাজপুর চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৪২ জন শিক্ষার্থীই পেয়েছে জিপিএ-৫। গত বছরও ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৮ জন জিপিএ-৫ পেয়েছিল। প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।

সোমবার (১০ আগস্ট) সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের চিরিরবন্দর খানসামা আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া।

তিনি জানান, চমৎকার এই ফলাফলের পেছনে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীসহ উপজেলার সব প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, উপজেলার সার্বিক ফলাফলে তিনি সন্তুষ্ট। তবে আগামীতে ফলাফল ভালো করতে সবাইকে আরও যত্নশীল হতে হবে।

ফলাফলের ব্যাপারে স্কুলের পরিচালক অধ্যক্ষ আলহাজ মো. মমিনুল ইসলাম বলেন, সব শিক্ষকের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, ছাত্রদের নিয়মিত অধ্যবসায় ও অভিভাবকদের পূর্ণ সহযোগিতায় এ ফলাফল অর্জিত হয়েছে। এ স্কুলে একজন শিক্ষার্থীর এক মিনিটেরও হিসাব রাখা হয়। সার্বক্ষণিক মনিটরিং করা হয়। তিনি বলেন, আগামী দিনেও এ সাফল্য অব্যাহত রাখতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।

এমদাদুল হক মিলন/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow