দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা মহানগরীর আফিল গেট এলাকায় সোহেল নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫মিনিটে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট বাজার এলাকার আল আমিন গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত সোহেল (৪৬) একই এলাকার বাচ্চু শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ৫ মিনিটে খুলনা যশোর মহাসড়ক আফিলগেট মোড়ের আল আমিন গ্যারেজের সামনে একটি মোটরসাইকেলে করে এসে তাকে ৭ রাউন্ড গুলি করে চলে যায়। পরে আবারও ফিরে এসে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত সোহেলকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোহেল নিহত হন। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা মহানগরীর আফিল গেট এলাকায় সোহেল নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫মিনিটে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট বাজার এলাকার আল আমিন গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল (৪৬) একই এলাকার বাচ্চু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ৫ মিনিটে খুলনা যশোর মহাসড়ক আফিলগেট মোড়ের আল আমিন গ্যারেজের সামনে একটি মোটরসাইকেলে করে এসে তাকে ৭ রাউন্ড গুলি করে চলে যায়। পরে আবারও ফিরে এসে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত সোহেলকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোহেল নিহত হন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow