দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে যা বললেন অভিনেতা জনি লিভার

দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভার। বেশ কয়েকদিন ধরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে সোনম ওয়াংচুক অনশনে বসেন। পরে দিল্লি পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পর যন্তর মন্তরে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। সেই বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জনি লিভার বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটছে তা দেখে তার খুব কষ্ট হচ্ছে। তিনি বলেন, এসব দেখে খুব খারাপ লাগছে। শিক্ষার্থীদের সঙ্গে যা হচ্ছে, তা কষ্টের। আমি চাই তাদের সঙ্গে ভালো আচরণ করা হোক। কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সরকারের কাছে আমার অনুরোধ, শিক্ষার্থীদের যেসব দাবি ও অভিযোগ রয়েছে, সেগুলো দ্রুত বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হোক। এদিকে, একই ঘটনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসিরউদ্দিন শাহও এক ভিডিও বার্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে প্রশাসনের সমাল

দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে যা বললেন অভিনেতা জনি লিভার

দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভার।

বেশ কয়েকদিন ধরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে সোনম ওয়াংচুক অনশনে বসেন। পরে দিল্লি পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পর যন্তর মন্তরে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। সেই বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জনি লিভার বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটছে তা দেখে তার খুব কষ্ট হচ্ছে।

তিনি বলেন, এসব দেখে খুব খারাপ লাগছে। শিক্ষার্থীদের সঙ্গে যা হচ্ছে, তা কষ্টের। আমি চাই তাদের সঙ্গে ভালো আচরণ করা হোক।

কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সরকারের কাছে আমার অনুরোধ, শিক্ষার্থীদের যেসব দাবি ও অভিযোগ রয়েছে, সেগুলো দ্রুত বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হোক।

এদিকে, একই ঘটনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসিরউদ্দিন শাহও এক ভিডিও বার্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে প্রশাসনের সমালোচনা করেছেন।

দিল্লির এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। পাশাপাশি কলকাতায় বিভিন্ন বামপন্থি ছাত্র সংগঠনও দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

ডিডি/এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow