দীপু দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও বাড়ি নির্মাণ করে দেবে সরকার

ময়মনসিংহের ভালুকায় দীপু দাস হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনে এগিয়ে এসেছে সরকার। তার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের চাহিদা অনুযায়ী, বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে, যা বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। পাশাপাশি নগদ আর্থিক সহায়তা হিসেবে দীপু দাসের পিতা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া তার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করে দেওয়া হবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় দীপু চন্দ্র দাস (দীপু দাস) নামে এক সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাকে গণপিটুনি দিয়ে গাছে ঝুলিয়ে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। যা সে সময় গণমাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রকাশিত হয়েছিল। প্রধান উপদেষ্টার পরামর্শে গত ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ময়মনসি

দীপু দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও বাড়ি নির্মাণ করে দেবে সরকার

ময়মনসিংহের ভালুকায় দীপু দাস হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনে এগিয়ে এসেছে সরকার। তার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবারের চাহিদা অনুযায়ী, বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে, যা বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। পাশাপাশি নগদ আর্থিক সহায়তা হিসেবে দীপু দাসের পিতা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া তার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করে দেওয়া হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় দীপু চন্দ্র দাস (দীপু দাস) নামে এক সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাকে গণপিটুনি দিয়ে গাছে ঝুলিয়ে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। যা সে সময় গণমাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রকাশিত হয়েছিল।

প্রধান উপদেষ্টার পরামর্শে গত ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে দীপু দাসের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি দীপু দাসের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে সহমর্মিতা জানান।

যেহেতু দীপু দাস পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, সেহেতু তার পরিবারের বসবাসের জন্য একটি পাকাঘর নির্মাণসহ পরিবারের সার্বিক সুরক্ষার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এ সহায়তা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ইউএনও-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। এর আওতায় পরিবারের চাহিদা অনুযায়ী বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে, যা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। পাশাপাশি নগদ আর্থিক সহায়তাও নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে দীপু দাসের বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে এবং তার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।

এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, যার কোনো অজুহাত নেই এবং আমাদের সমাজে এর কোনো স্থান নেই। তার পরিবারকে সহায়তার যে প্রচেষ্টা সরকার করেছে তা একটি জীবনের তুলনায় কিছুই নয়। রাষ্ট্র নিশ্চয়ই সুবিচার নিশ্চিত করবে।’

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে যেভাবে দীপু দাসকে হত‍্যা করা হয়েছে তা পুরো জাতির জন্য লজ্জার। ন‍্যায়বিচারই কেবল এ লজ্জা থেকে আমাদের মুক্তি দিতে পারে।’

‘আমরা একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে সব ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মতপ্রকাশের শান্তিপূর্ণ অধিকারকে সম্মান করি— যতক্ষণ তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতভেদ বা আপত্তির মুহূর্তেও কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না।’

এ ঘটনায় সরাসরি জড়িত ১২ জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। শিক্ষা উপদেষ্টা বলেন, এ ঘটনায় যারা দায়ী, তাদের সবাইকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।

এমইউ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow