দীপু মনি, মোজ্জামেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজ্জামেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করে প্রসিকিউশন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। সেসময় তিনি আন্তর্জাতিকভাবে প্রচার করেন— আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছে। এছাড়া সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে অভিযোগ, তারা শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উসকানিমূলক বক্তব্য হিসেবে টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন । শুনানি শেষে তাদের হাজির

দীপু মনি, মোজ্জামেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজ্জামেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করে প্রসিকিউশন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। সেসময় তিনি আন্তর্জাতিকভাবে প্রচার করেন— আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছে।

এছাড়া সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে অভিযোগ, তারা শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উসকানিমূলক বক্তব্য হিসেবে টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন ।

শুনানি শেষে তাদের হাজির করার জন্য নির্দেশ  দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করা হয়।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় গ্রেপ্তার রয়েছেন সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবিরসহ ৬ আসামি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow