দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষের পর থেকে এ ছুটি শুরু হবে। ছুটিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজে ১৬ দিন এবং মাদরাসায় ২৩ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী- আগামী ২৪ মে থেকে ঈদ ও গরমের ছুটি শুরুর কথা। কিন্তু তার আগে শুক্র ও শনিবার- দুদিন সপ্তাহিক ছুটি পড়ায় বন্ধের আগে আজ বৃহস্পতিবার (২১ মে) সবশেষ ক্লাস হবে। এরপর ২২ ও ২৩ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজে ছুটি শুরু হচ্ছে শুক্রবার (২২ মে) থেকে। এ ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও ক্লাস শুরু হবে। এতে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে। অন্যদিকে, মাদরাসার শিক্ষার্থীরা আরও বেশিদিন ছুটি পাচ্ছেন। ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোয় ২২ মে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষের পর থেকে এ ছুটি শুরু হবে। ছুটিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজে ১৬ দিন এবং মাদরাসায় ২৩ দিন বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী- আগামী ২৪ মে থেকে ঈদ ও গরমের ছুটি শুরুর কথা। কিন্তু তার আগে শুক্র ও শনিবার- দুদিন সপ্তাহিক ছুটি পড়ায় বন্ধের আগে আজ বৃহস্পতিবার (২১ মে) সবশেষ ক্লাস হবে। এরপর ২২ ও ২৩ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।
ফলে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজে ছুটি শুরু হচ্ছে শুক্রবার (২২ মে) থেকে। এ ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও ক্লাস শুরু হবে। এতে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।
অন্যদিকে, মাদরাসার শিক্ষার্থীরা আরও বেশিদিন ছুটি পাচ্ছেন। ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোয় ২২ মে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা ২৩ দিনের ছুটি পাচ্ছেন।
এএএইচ/এমকেআর
What's Your Reaction?