দুই ইতিহাস গড়ে বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলার কুবারসি
২০২৬ বিশ্বকাপ জয়ের আনন্দের সঙ্গে ব্যক্তিগতভাবেও বড় স্বীকৃতি পেলেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। মাত্র ১৯ বছর বয়সে তিনি জিতে নিয়েছেন ফিফা ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড, যা বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলারকে দেওয়া হয়। এই পুরস্কার জিতে কুবারসি দুটি ইতিহাস গড়েছেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে তিনি ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড জিতলেন। পাশাপাশি ১৯৮২ সালে ফ্রান্সের ডিফেন্ডার ম্যানুয়েল আমোরোসের পর প্রথম ডিফেন্ডার হিসেবে এই সম্মান অর্জন করলেন। স্পেনের বিশ্বকাপজয়ী অভিযানে কুবারসি ছিলেন রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা। পুরো টুর্নামেন্টজুড়ে তার পরিণত ডিফেন্ডিং, বল নিয়ন্ত্রণ এবং ম্যাচ পড়ার দক্ষতা মুগ্ধ করেছে ফুটবল বিশ্বকে। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই তার হাতে উঠেছে ২০২৬ বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের মর্যাদাপূর্ণ পুরস্কার। গত চার বিশ্বকাপে ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ডজয়ীরা:• ২০২৬ – পাউ কুবারসি (স্পেন)• ২০২২ – এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)• ২০১৮ – কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)• ২০১৪ – পল পগবা (ফ্রান্স)। আরআর/এমএমআর
২০২৬ বিশ্বকাপ জয়ের আনন্দের সঙ্গে ব্যক্তিগতভাবেও বড় স্বীকৃতি পেলেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। মাত্র ১৯ বছর বয়সে তিনি জিতে নিয়েছেন ফিফা ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড, যা বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলারকে দেওয়া হয়।
এই পুরস্কার জিতে কুবারসি দুটি ইতিহাস গড়েছেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে তিনি ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড জিতলেন। পাশাপাশি ১৯৮২ সালে ফ্রান্সের ডিফেন্ডার ম্যানুয়েল আমোরোসের পর প্রথম ডিফেন্ডার হিসেবে এই সম্মান অর্জন করলেন।
স্পেনের বিশ্বকাপজয়ী অভিযানে কুবারসি ছিলেন রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা। পুরো টুর্নামেন্টজুড়ে তার পরিণত ডিফেন্ডিং, বল নিয়ন্ত্রণ এবং ম্যাচ পড়ার দক্ষতা মুগ্ধ করেছে ফুটবল বিশ্বকে। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই তার হাতে উঠেছে ২০২৬ বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের মর্যাদাপূর্ণ পুরস্কার।
গত চার বিশ্বকাপে ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ডজয়ীরা:
• ২০২৬ – পাউ কুবারসি (স্পেন)
• ২০২২ – এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
• ২০১৮ – কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
• ২০১৪ – পল পগবা (ফ্রান্স)।
আরআর/এমএমআর
What's Your Reaction?