দুই বছর পর ট্রেজারার পেলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
দীর্ঘ প্রায় দুই বছর পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯\'-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ—যেটি আগে হবে, ততদিন তিনি ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২০ সালের ২৭ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও সম্মানী পাবেন। বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন। একই সঙ্গে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব প
দীর্ঘ প্রায় দুই বছর পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯'-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ—যেটি আগে হবে, ততদিন তিনি ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২০ সালের ২৭ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও সম্মানী পাবেন। বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন। একই সঙ্গে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২৪ সালের ১৭ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
নতুন ট্রেজার নিয়োগ না হওয়া পর্যন্ত বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী ট্রেজারের দায়িত্ব পালন করে আসছিলেন।
আজিজুর রহমান/কেএইচকে
What's Your Reaction?