দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে একই মহল্লার দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লার নিজ নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) ও বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা পরস্পরের বন্ধু। পুলিশ ও স্থানীয়রা জানায়, মুসান্না গালিব মিমের বাবা-মা অন্যত্র থাকায় সে নিজের বাড়িতে একাই বসবাস করত। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত পচন ধরা মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা কয়েক দিন আগে মীম আত্মহত্যা করেছে। অপরদিকে শেখ শরীফের বাড়ির দরজা ভেঙে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা ২৪ ঘণ্টার মধ্যে সে আত্মহত্যা করে থাকতে পারে। পলাশ থানার কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, তারা পরস্পর সম্পর্কে বন্ধু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। দুজনই মাদকাসক্ত বলে জানা গেছে। তবে কি কারণে তারা আত্মহত্যা কর

দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে একই মহল্লার দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লার নিজ নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) ও বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা পরস্পরের বন্ধু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুসান্না গালিব মিমের বাবা-মা অন্যত্র থাকায় সে নিজের বাড়িতে একাই বসবাস করত। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত পচন ধরা মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা কয়েক দিন আগে মীম আত্মহত্যা করেছে।

অপরদিকে শেখ শরীফের বাড়ির দরজা ভেঙে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা ২৪ ঘণ্টার মধ্যে সে আত্মহত্যা করে থাকতে পারে।

পলাশ থানার কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, তারা পরস্পর সম্পর্কে বন্ধু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। দুজনই মাদকাসক্ত বলে জানা গেছে। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow